Sylhet Today 24 PRINT

এমবিবিএস ও বিডিএস ভর্তি পরিক্ষার আসন বিন্যাস

সিলেটটুডে ডেস্ক |  ১৬ সেপ্টেম্বর, ২০১৫

সিলেটে অনুষ্টিতব্য এমবিবিএস ও বিডিএস পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে। পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩টি কেন্দ্রে।

কেন্দ্রগুলো হল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, সিলেট ওমেন'স মেডিকেল কলেজ, সিলেট অগ্রগামী বালিকা বিদ্যালয়।

শিক্ষার্থীদের ডাউনলোডকৃত প্রবেশপত্র, এইসএসসি/সমমান পরিক্ষার রেজিস্ট্রেশন কার্ড পরীক্ষার হলে আনতে হবে।

মোবাইল ফোন, পকেটঘড়ি, হাতঘড়ি, ক্যালকুলেটর নিয়ে পরিক্ষার হলে প্রবেশ করা যাবে না। পরিক্ষার হলে দেয়াল ঘড়ির ব্যবস্থা থাকবে।

যানজট এড়ানোর জন্য ১৮ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৮ঘটিকায় নিজ নিজ কেন্দ্রে থাকার জন্য অনুরোধ করা হয়েছে। সকাল ৯:৩০ ঘটিকার মধ্যে হলে প্রবেশ করতে হবে। এবং সকাল ১০ঘটিকার পর কোন পরিক্ষার্থীকে হলে প্রবেশ করতে দেয়া হবে না।

এমবিবিএস ও বিডিএস ভর্তি পরিক্ষার আসন বিন্যাস সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.