Sylhet Today 24 PRINT

ক্বিন ব্রিজ এলাকায় পুলিশের শীত বস্ত্র বিতরণ

সিলেটটুডে ডেস্ক |  ২৩ ডিসেম্বর, ২০১৯

সিলেট নগরীর ক্বিন ব্রিজ সংলগ্ন এলাকার দরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় ক্বিন ব্রিজ সংলগ্ন এলাকায় এ শীত বস্ত্র বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) পরিতোষ ঘোষ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার নির্মলেন্দু চক্রবর্তী, অফিসার ইনচার্জ সেলিম মিয়া, সেকেন্ড অফিসার এসআই খোকন দাস, আইসি সোবাহানীঘাট পুলিশ ফাঁড়ি এসআই অনুপ কুমার চৌধুরী, আইসি বন্দরবাজার পুলিশ ফাঁড়ি এসআই আকবর হোসাইন ভূঁইয়া, আইসি শাহজালাল তদন্ত কেন্দ্র এসআই বাবুল সহ অফিসার ও ফোর্সবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.