Sylhet Today 24 PRINT

বাসদ (মার্কসবাদী)’র বিভাগীয় ছাত্র সমাবেশ ১৭ সেপ্টেম্বর

সিলেটটুডে ডেস্ক |  ১৬ সেপ্টেম্বর, ২০১৫

শিক্ষার ব্যায় বৃদ্ধির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলার প্রত্যয় নিয়ে ১৭সেপ্টেম্বর’১৫ মহান শিক্ষা দিবস উপলক্ষ্যে বাসদ (মার্কসবাদী) দলের বিভাগীয় ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। ১৭সেপ্টেম্বর’১৫ বিকাল ৩টায় কোর্ট পয়েন্টে অনুষ্ঠিতব্য ছাত্র সমাবেশে বক্তব্য বাখবেন বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় কার্য পরিচালনা কমিটির সদস্য কমরেড মানস নন্দী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সত্যজিৎ বিশ্বাস।

বিভাগীয় ছাত্র সমাবেশ সফল করার জন্যে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সভাপতি রেজাউর রহমান রানা ও সাধারণ সম্পাদক রুবাইয়াৎ আহমেদ এক যৌথ বিবৃতিতে বিভাগীয় সমাবেশ সফল করার জন্যে ছাত্র শিক্ষক অভিভাবক সকলের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.