Sylhet Today 24 PRINT

মুফতি ওয়াক্কাস সিলেট আসছেন আজ

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৬ ডিসেম্বর, ২০১৯

সাবেক ধর্ম প্রতিমন্ত্রী, সাবেক সংসদ সদস্য, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর মুফতি মুহাম্মদ ওয়াক্কাস এক সংক্ষিপ্ত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট আসছেন।

এয়ারপোর্ট থেকে তিনি সিলেটের দক্ষিণ সুরমায় প্রাচীনতম ইসলামি বিদ্যানিকেতন জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার শতবার্ষিকী উপলক্ষে ৩ দিনব্যাপী দস্তারবন্দী মহাসম্মেলনের ২য় দিনে যোগদান করে বয়ান পেশ করবেন।

এছাড়াও তিনি সিলেট জেলা ও মহানগর জমিয়ত নেতৃবৃন্দের এক মতবিনিময় সভায় মিলিত হবে। ওই দিন রাতেই তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলা শাখার সদস্য সচিব, জামেয়া মোহাম্মদিয়া বিশ্বনাথ মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নূরুল হক এক প্রেস বিজ্ঞপ্তি এই তথ্য জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.