Sylhet Today 24 PRINT

‘মুক্তিযুদ্ধ মঞ্চ’ কানাইঘাট পৌর শাখার কমিটি গঠন

সিলেটটুডে ডেস্ক |  ২৬ ডিসেম্বর, ২০১৯

মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ও মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করার অঙ্গীকার নিয়ে কানাইঘাট উপজেলায় পৌর কমিটির গঠন করা হয়েছে।

মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির আহবায়ক ড. আ.ক.ম. জামাল উদ্দিন ও সিলেট জেলার সভাপতি শামিমা স্বাধীন এবং সাধারণ সম্পাদক এম রহিম উদ্দিন রাজু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে হাবীবুন নবী সজনকে সভাপতি, রিয়াজুল আলম রাজুকে সাধারণ সম্পাদক করে পৌর কমিটি ঘোষণা করা হয়।

কমিটির দায়িত্বপ্রাপ্ত অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি খুবেব আহমদ, মো. সিদ্দেক, শাহীন আহমদ, রিপন আহমদ, মারুফ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম হোসেন, আশরাফ রিফাত, স্বপন আহমদ, মাসনুন আহমদ, সালমান আহমদ, মামুন আহমদ, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, ডালিম আহমদ রাজু, বাবুল আহমদ, রহিম উদ্দিন, এস.এইচ. ইমরান।

কমিটিকে আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.