Sylhet Today 24 PRINT

সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দকে এনামুল হক চৌধুরীর অভিনন্দন

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৯ ডিসেম্বর, ২০১৯

নবনির্বাচিত সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ড. মুহাম্মদ এনামুল হক চৌধুরী। নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে বৃহত্তর সিলেটের সাংবাদিকদের ঐক্য আরও সুসংহত হবে বলে তিনি জানান।

রোববার (২৯ ডিসেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিনন্দন জানান তিনি।

বিবৃতিতে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেন, সিলেটের শত বছরের সাংবাদিকতার উজ্জ্বল স্মারক প্রতিষ্ঠান সিলেট প্রেসক্লাব। সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে সভাপতি পদে ইকবাল সিদ্দিকী, সহ-সভাপতি পদে এম এ হান্নান ও আব্দুল কাদের তাপাদার, সাধারণ সম্পাদক পদে আব্দুর রশিদ মু. রেনু, সহ-সাধারণ সম্পাদক পদে আহমদ সেলিম, কোষাধ্যক্ষ পদে কাউসার চৌধুরী, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে মারুফ আহমদ, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক পদে কবির আহমদ, সদস্য পদে আশকার আমিন লস্কর রাব্বি, এম আহমদ আলী ও আব্দুর রাজ্জাক নির্বাচিত হওয়া সবাইকে অভিনন্দন জানাচ্ছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.