Sylhet Today 24 PRINT

সিলেটের শীতবস্ত্র পেয়েছে ৩’শ মুক্তিযোদ্ধা পরিবার

সিলেটটুডে ডেস্ক |  ২৯ ডিসেম্বর, ২০১৯

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত ও পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের পক্ষ থেকে সিলেটের মুক্তিযোদ্ধাদের পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রোববার (২৯ ডিসেম্বর) নগরীর চৌহাট্টাস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রায় ৩শ মুক্তিযোদ্ধা পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আসলাম উদ্দিন, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ভবতোষ রায় বর্মণ। এছাড়াও প্রশাসনিক কর্মকর্তাসহ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিট কমান্ডের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.