Sylhet Today 24 PRINT

দরবস্ত বাজারে ইসলামী ব্যাংকের আউটলেট উদ্বোধন

জৈন্তাপুর প্রতিনিধি |  ৩০ ডিসেম্বর, ২০১৯

সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজারে ইসলামী ব্যাংকের আউটলেট উদ্বোধন হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১১টায় ব্যাংকের আউটলেট উদ্বোধন করেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লি. এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিলেট জোন প্রধান মুহাম্মদ সাঈদ উল্লাহ।

প্রধান আলোচক ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব জয়নাল আবেদিন। মাওলানা মুহিবুর রহমানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য দেন আউটলেটের ইনচার্জ মো. আবু মাহমুদ এবং মোহাম্মদ জিয়াউল মাসুদ, এসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান, ইসলামী ব্যাংক বাংলাদেশ লি., শাহপরান শাখা। প্রবাসী রেমিটেন্স প্রেরণে এ আউটলেটে ৩% প্রণোদনা দেয়া হবে বলে জানান আবু মাহমুদ।

জাকির হুসাইনের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহরুল আলম বাহার, চারিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম চৌধুরী, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার মো. আবু হানিফ মিয়া।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দরবস্ত বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মতিন, দারুস্ সুন্নাহ মাদ্রাসার সাবেক সুপারেন্টেন্ড মাওলানা উসমান গণি, বারহাল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নেসার আহমদ।

প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, প্রান্তিক মানুষের দোরগোড়ায় নিরাপদ, সাবলিল ও নিরাপত্তার সাথে সেবা প্রদান করে ইসলামী ব্যাংক। আমরা ব্যাংকের টাকা নিয়ে কাজে লাগাবো, ফেরত দেবো। আবার লেনদেন করবো এবং বিশ্বাস অর্জন করবো। পারস্পরিক আস্থার মানসিকতা গড়ে তোলার উপর জোর দেন প্রধান অতিথি কামাল আহমদ। দরবস্ত বাজার আউটলেট আমাদের প্রতিষ্ঠান, আমরা সকলে সহযোগিতা করবো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.