Sylhet Today 24 PRINT

শীতার্তদের পাশে সিলেট মহানগর যুবলীগ

সংবাদ বিজ্ঞপ্তি |  ৩১ ডিসেম্বর, ২০১৯

সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে নগরীর অসহায় ও দুস্থ্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ৩০ ডিসেম্বর সোমবার গভীর রাতে সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার ২৭টি ওয়ার্ড যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও সিলেট মহানগর যুবলীগের নেতৃবৃন্দকে সাথে নিয়ে হযরত শাহজালাল (রহ.) এর মাজার এলাকায় এই শীতবস্ত্র বিতরণ করেন।

শীতবস্ত্র বিতরণকালে নেতৃবৃন্দরা বলেন, বর্তমানে শীত বেড়েছে, সামনের দিনগুলোতে স্বাভাবিকভাবেই এর তীব্রতা বাড়বে। তাই নিজেদের দায়বদ্ধতা থেকে যুবলীগের প্রত্যেক নেতাকর্মীকে শীতার্ত মানুষের পাশে দাড়ানোর আহ্বান জানান। নেতৃবৃন্দ সিলেট মহানগর যুবলীগের এই কর্মসূচী অব্যহত থাকলে বলে জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.