Sylhet Today 24 PRINT

থার্টি ফার্স্টের টাকায় শীতবস্ত্র দিলো টিএমকে ফাউন্ডেশন

সংবাদ বিজ্ঞপ্তি |  ০১ জানুয়ারী, ২০২০

কথা ছিলো 'থার্টি ফার্স্ট নাইট' উদযাপন করা। সে অনুযায়ী সকল প্রস্তুতিও ছিলো বেশ ভালো। কিন্তু হঠাৎ তাদের মনো হলো এবার ব্যতিক্রমী কিছু হোক। অসহায়দের মুখে হাসি ফোটানোই হোক সে রাত্রের কাজ। যেই চিন্তা সে কাজ। থার্টি ফার্স্ট নাইট উদযাপনের টাকা দিয়ে এতিম শিশুদের দেয়া হলো শীতবস্ত্র।

মহৎ এ কাজটি করেছে টিএমকে ফাউন্ডেশন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বছরের শেষ রাত্রে শীতবস্ত্র বিতরণের এ কাজটি করে সংগঠনটি। দীর্ঘদিন থেকে এ সংগঠনটি রক্তদান, বিনামূল্যে রক্তের গ্রুপ শনাক্তকরণসহ বিভিন্নরকম সামাজিক কর্মকাণ্ড করে আসলেও এবার তারা ব্যতিক্রমী এ কাজটি করেছে।

একটি মাদ্রাসার এতিম শিশুদের মধ্যে শীতবস্ত্রগুলো তুলে দেয়া হয়। এসময় টিএমকে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা তাহসিন এম খান শিশুদের হাতে শীতের পোশাক তুলে দেন।

তাহসিন এম খান বলেন, থার্টি ফার্স্ট নাইট'র আনন্দ করার একটা ব্যাপার বরাবরই থাকে। এই শিশু কিশোর দের মুখে হাসি ফুটিয়ে যে আনন্দ বা তৃপ্তি আমরা পাচ্ছি বা পেয়েছি তা কোন রঙ্গিন বাতি, আতসবাজি অথবা ড্যান্স ফ্লোর আমাদের দিতে পারবে না। তাই আজকে এটাই আমাদের থার্টি ফার্স্ট নাইট উৎযাপন, এটাই আমাদের আনন্দ।

তিনি অসহায় মানুষের পাশে দাঁড়াতে সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মানুষের উপকারে যে আনন্দ পাওয়া যায় তা পৃথিবীর অন্য কোথাও নেই। তাই মিছে আনন্দের পিছনে না ছুটে সকলে মিলে মানুষের উপকারে আসলে তবেই প্রকৃত আনন্দ আর সুখ পাওয়া যাবে।

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য নাসির, হুসাইন, ইমতিয়াজ,  নায়িম, নাহিদ, পিজুষ, নাসের প্রমুখ।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.