Sylhet Today 24 PRINT

সমাজ বিজ্ঞানী হতে চায় সিলেটের তাহসিন

সংবাদ বিজ্ঞপ্তি |  ০১ জানুয়ারী, ২০২০

জারিন তাহসিন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), সিলেটের পরিদর্শক জাহাঙ্গীর হোসেন ও সালমা আক্তার দম্পতির দুই সন্তানের মধ্যে বড় তাহসিন। তার একজন ছোট ভাই রয়েছে।

জারিন তাহসিন সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, সিলেট থেকে এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে। তার বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার কোরোয়া গ্রামে।

তাহসিনের স্বপ্ন উচ্চ শিক্ষা অর্জন করে সমাজ বিজ্ঞানী হওয়া। সে সবার দোয়া প্রার্থী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.