Sylhet Today 24 PRINT

এইডেড হাইস্কুল বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি |  ০১ জানুয়ারী, ২০২০

দি এইডেড হাইস্কুল বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। বুধবার (১ জানুয়ারি) সকাল ১১টায় বিদ্যালয়ের প্রাঙ্গনে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি লন্ডন বরো অব ব্র্যান্ট এর মেয়র কাউন্সিলর পারভেজ আহমদ।
 
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শমসের আলীর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক স্বপন চক্রবর্তী ও ফয়ছল আহমদের যৌথ পরিচালনায় বিমেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আ.লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।

স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সমীর কান্তি পুরকায়স্থ, স্কুল ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য সিরাজুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী রেয়াজুল ইসলাম ও গীতা পাঠ করেন পীতম দেব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.