Sylhet Today 24 PRINT

জিন্দাবাজার সরকারি কিন্ডার গার্ডেন প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব

সংবাদ বিজ্ঞপ্তি |  ০১ জানুয়ারী, ২০২০

সিলেট জিন্দাবাজারস্থ সরকারি কিন্ডার গার্ডেন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ উৎস অনুষ্ঠিত হয়।

বুধবার (১ জানুয়ারি) সকালে বছরের প্রথমদিন এ বই বিতরণ উৎস পালন করা হয়।

সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে ও সহকারি শিক্ষিকা কুমকুম ইয়াসমিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, বিভাগীয় অতিরিক্ত কমিশনার তাহমিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন, প্রাথমিক শিক্ষা বিভাগীয় উপ-পরিচালক এ.কে.এম সাফায়েত আলম।

এতে আরও উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল মুস্তাকিম, কিশলয় চক্রবর্তী, সহকারি উপজেলা শিক্ষা অফিসার লিপীকা রায়, প্রধান শিক্ষিকা নাসিমা আক্তার চৌধুরী, সহকারি শিক্ষিকা ছন্দব রানী দাস, মালেকা আক্তার জাহান, ফাহমিদা পারভীন, নিপা চৌধুরী, রোমানা বেগম, ইভা ভৌমিক, মৌরি দাস জুই, সুলতান আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.