Sylhet Today 24 PRINT

স্কাই ফ্যাশনের র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ

সিলেটটুডে ডেস্ক |  ০১ জানুয়ারী, ২০২০

সিলেটের বিয়ানীবাজারের রামধা বাজারের স্কাই লেডিস ফ্যাশন অ্যান্ড কিডস কালেকশনের র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যায় স্থানীয় রামধা বাজারে এ র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

হাজী আবদুল মতিন খাঁর সভাপতিত্ব ও এ এম মুহিবুল হাসান এনামের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন। বিশেষ অতিথি ছিলেন চারখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহমদ আলী ও বীর মুক্তিযোদ্ধা হারুন হেলাল চৌধুরী।

এছাড়াও অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন- ইউপি সদস্য মনিরুজ্জামান মনির, ইউপি সদস্য জাফরুল ইসলাম লালন, ইউপি সদস্য আবদুল বাছিত, ইউপি সচিব আবুল কাশেম দুলাল, আবদুর রহমান, আবদুল বাছিত খাঁ, হাসনুর রহমান খাঁ, আবু বক্কর পাকি, অলিউর রহমান অলি, মাস্টার ফখরুল ইসলাম, মাস্টার বিলাল আহমদ, রোমান আহমদ, রুহেল আহমদ, সেবুল আহমদ, রাশেদুল ইসলাম চৌধুরী, রেকন চৌধুরী, জগলু চৌধুরী, আবদুল হাকিম, মারুফ আহমদ চৌধুরী, জাকারিয়া আহমদ রুমন, আবুল কাশিম আজাদ, নিজাম উদ্দিন খাঁ, মাহতাব উদ্দিন খাঁ, ইফতাদ চৌধুরী প্রমুখ।

র‍্যাফেল ড্রতে স্থানীয় চন্দ্রগ্রামের লোকমান উদ্দিন প্রথম পুরস্কার হিসেবে একটি রেফ্রিজারেটর জেতেন। দ্বিতীয় পুরস্কার গ্যাস স্টোভ ও তৃতীয় পুরস্কার রাইস কুকার জেতেন যথাক্রমে মো. হানিফ ও লুৎফা বেগম। এছাড়াও র‍্যাফেল ড্রতে আরও বিশজন জেতেন আকর্ষণীয় পুরস্কার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.