সংবাদ বিজ্ঞপ্তি | ০৩ জানুয়ারী, ২০২০
বাংলাদেশ জাতীয়তাবাদি দল- বিএনপি'র সিলেট মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকি'র পিতা দেলোয়ার হোসেন সিদ্দিকী শুক্রবার ভোর রাতে নগরির হাউজিং এস্টেটের নিজ বাসভবনে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি ৩ ছেলে, ২ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন।
শুক্রবার বাদ জোম'আ হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গনে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
দেলোয়ার হোসেন সিদ্দিকীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
এক শোক বার্তায় সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী মরহুম দেলোয়ার হোসেন সিদ্দিকীর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।