Sylhet Today 24 PRINT

খাদিম নগর চা বাগানে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শিত

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৪ জানুয়ারী, ২০২০

সিলেটের খাদিম নগর চা বাগানে ঊষার আয়োজনে প্রদর্শিত হলো মুক্তিযুদ্ধের চলচ্চিত্র।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বছরের শেষ সূর্যোদয়ের সময় আয়োজন করা হয় এ চলচ্চিত্র প্রদর্শনীর।

মুক্তিযুদ্ধের সময় শহীদ হওয়া বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানাতে ও বিজয় মাসের শেষ দিনটি স্মরণীয় করে রাখাই ছিলো এ আয়োজনের মূল উদ্দেশ্য।

প্রদর্শনীর শুরুতে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের সময় স্বজন হারানো চা শ্রমিক পরিবারের সদস্যরা এবং মুক্তিযোদ্ধা তারা তাদের স্মৃতিচারণ করেন।

প্রদর্শনীতে শিশুদের জন্য আমার বন্ধু রাশেদ এবং বড়দের জন্য শ্যামল ছায়া চলচ্চিত্র দুটি প্রদর্শন করা হয়।

তীব্র শীত উপেক্ষা করে মানুষের উপস্থিতি ঊষা পরিবারকে অনেক উৎসাহিত করেছে।

ভবিষ্যতে এরকম আয়োজনে ঊষাকে সর্বাত্মক সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন স্থানীয় জনপ্রতিনিধি ও পঞ্চায়েত সভাপতি সবুজ গোয়ালা।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.