সংবাদ বিজ্ঞপ্তি | ০৪ জানুয়ারী, ২০২০
চলতি শীত মৌসুমে অসহায় শীতার্তদের পাশে দাঁড়িয়েছে সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।
শনিবার (৪ জানুয়ারি) বিকাল ৪টায় চেম্বার কনফারেন্স হলে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মো. শোয়েব বলেন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণের পাশাপাশি সিলেট চেম্বার আর্তমানবতার সেবায় কাজ করে থাকে। সামাজিক দায়বদ্ধতা থেকে এই শীত মৌসুমে আমরা শীতার্তদের মধ্যে কম্বল বিতরণের উদ্যোগ গ্রহণ করেছি।
তিনি সিলেটের সকল ব্যবসায়ীক ও সামাজিক সংগঠনকে এভাবে অসহায়, দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহবান জানান। তিনি কম্বল বিতরণ কর্মসূচীতে সার্বিক সহযোগিতার জন্য সাউথইস্ট ব্যাংকের পরিচালক মো. আকিকুর রহমান, সিলেট চেম্বারের সকল পরিচালক ও প্রথমআলো বন্ধুসভার সদস্যগণকে আন্তরিক ধন্যবাদ জানান।
এসময় উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংকের পরিচালক মো. আকিকুর রহমান, সিলেট চেম্বারের সিনিয়র সহসভাপতি চন্দন সাহা, সহসভাপতি তাহমিন আহমদ, পরিচালক মো. এমদাদ হোসেন, পিন্টু চক্রবর্তী, আব্দুর রহমান, হুমায়ুন আহমদ, মো. নজরুল ইসলাম, ওয়াহিদুজ্জামান চৌধুরী, সাবেক পরিচালক এনামুল কুদ্দুছ চৌধুরী, সাউথইস্ট ব্যাংকের পরিচালক মো. আকিকুর রহমান, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক উজ্জ্বল মেহেদী, অ্যাডভোকেট মো. মাজহারুল হক ও প্রথম আলোর বন্ধুসভার সদস্যবৃন্দ।