Sylhet Today 24 PRINT

সিলেটে গিনেস রেকর্ডধারী সুদর্শন দাসের তবলা কর্মশালা শুরু সোমবার

বুধবার একক পরিবেশনা

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৪ জানুয়ারী, ২০২০

বাদ্যযন্ত্রের জাদুগর পণ্ডিত সুদর্শন দাস। তাল আর লয়ের জাদুতে চারবার গড়েছেন 'গিনেস ওয়ার্ল্ড রেকর্ড।' তিনি এবার আসছেন সিলেটে। সম্মিলিত নাট্য পরিষদের আয়োজনে তবলা কর্মশালার প্রশিক্ষক হিসেবে পরিচালনা করবেন ২ দিনের কর্মশালা।

সোমবার (৫ জানুয়ারি) থেকে সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের আয়োজনে শুরু হচ্ছে এ প্রশিক্ষণ কর্মশালা। প্রশিক্ষণ কর্মশালা চলবে ৬ তারিখ পর্যন্ত।

সম্মিলিত নাট্য পরিষদের মহড়া কক্ষে ২ দিনে কর্মশালা শুরু হবে প্রতিদিন সকাল ১০ টা থেকে, আর শেষ হবে বিকাল ৫ টা পর্যন্ত। এর পর ৮ জানুয়ারি বুধবার সন্ধ্যা ৬ টায় করবেন একক পরিবেশনা।

এদিকে কর্মশালা উপলক্ষে চলছে শেষ মুহূর্তের নাম অন্তর্ভুক্তিকরণ। তাই আগ্রহী যে কেউ কর্মশালায় অংশ নিতেন পারবেন বলে জানিয়েছেন আয়োজকরা।

কর্মশালায় অংশগ্রহণের জন্য ৫ তারিখ সকাল সাড়ে ৯ টায় সুরমা নদীর তীরস্থ সারদা হলে সম্মিলিত নাট্য পরিষদের মহড়া কক্ষে উপস্থিত হয়ে নাম নিবন্ধন করা যাবে। অথবা ফোনে নাম অন্তর্ভুক্ত করে নির্ধারিত টাইমের আগে রিপোর্টিং করা যাবে বলেও জানিয়েছেন আয়োজকরা।

নাম অন্তর্ভুক্তির জন্য সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত অথবা সহসাধারণ সম্পাদক সুপ্রিয় দেব সান্তর সাথে যোগাযোগ করে নাম অন্তর্ভুক্তি করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.