Sylhet Today 24 PRINT

মিফতাহ সিদ্দিকীর পিতার মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৪ জানুয়ারী, ২০২০

সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীর পিতা দেলওয়ার হোসেন সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর।

শনিবার (৪ জানুয়ারি) গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, ‘দেলওয়ার হোসেন সিদ্দিকীর মৃত্যুতে তার পরিবার-পরিজন এলাকাবাসীর মতো আমিও গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। সৎ, সজ্জন ও ধার্মিক মানুষ হিসেবে তাকে এলাকার সকলেই সম্মান ও শ্রদ্ধা করতেন। দোয়া করি মহান রাব্বুল আলামীন যেন মরহুম দেলওয়ার হোসেন সিদ্দিকীকে জান্নাত নবীব এবং গভীর শোকে ম্রিয়মান পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।’ 

শুক্রবার (৩ জানুয়ারি) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন মিফতাহ সিদ্দিকীর পিতা দেলওয়ার হোসেন সিদ্দিকী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

বিএনপি মহাসচিব শোকবর্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.