Sylhet Today 24 PRINT

সরকারি অগ্রগামী স্কুলে মা সম্মাননা প্রদান

সংবাদ বিজ্ঞপ্তি  |  ০৯ জানুয়ারী, ২০২০

সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে মা সম্মাননা ও ২০১৯ এর শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিদ্যালয়ের হলরুমে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী নাফিসা তাবাস্সুম, আছতা তালুকদার। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সংগীত ও নৃত্য পরিবেশন করে।

সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষিকা বাবলী পুরকায়স্থ’র সভাপতিত্বে বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক  (প্রভাতি) মমতাজ বেগম, দক্ষিণ সুরমা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেগম নুসরত হক, অগ্রগামীর সহকারী প্রধান শিক্ষক (দিবা) বেগম সাহানা, শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি কমিটির আহবায়ক মরিয়ম জামিলা প্রমুখ।

এছাড়াও বিদ্যালয়ের প্রভাতী ও দিবা শাখার সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের বিশেষ ক্ষেত্রে দক্ষতার সাফল্যের জন্য তাদের মায়েদের মা সম্মাননা প্রদান করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.