Sylhet Today 24 PRINT

ইংলিশ অলিম্পিয়াডে বিবিআইএস-এর শিক্ষার্থীর সাফল্য

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৩ জানুয়ারী, ২০২০

বাংলাদেশে গ্লোবাল লিডার তৈরি ও ইংরেজি আতঙ্ক দূর করার লক্ষ্যে ‘ইন্সপায়ারিং লিডারশিপ’ স্লোগান এগিয়ে যাওয়া ইংলিশ অলিম্পিয়াডের দ্বিতীয় পর্বের গ্র্যান্ড ফিনালেতে বৃটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী জোহায়ের আহমদ অর্পিত অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে।

এই গ্র্যান্ড ফিনালে গত ৯ ও ১০ জানুয়ারি রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির হলরুমে অনুষ্ঠিত হয়।

স্মল স্টার্টস গ্রুপ থেকে সমগ্র বাংলাদেশের অংশগ্রহণকারীদের মধ্যে অর্পিত ৫ম স্থান লাভ করে। এ ফলাফলের জন্য সে মেডেল, সনদপত্র অর্জন করেছে। সেই সাথে, প্রশংসাপত্রে স্বীকৃতি ও ৪সি ব্যান্ডস্কোরও লাভ করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.