Sylhet Today 24 PRINT

জিয়াউর রহমানের জন্মদিনে সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৮ জানুয়ারী, ২০২০

১৯ জানুয়ারি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সিলেট মহানগর বিএনপি।

রোববার বাদ আসর দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার সংলগ্ন জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

মহানগর বিএনপির দপ্তর সম্পাদক সৈয়দ রেজাউল করিম আলো প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই মাহফিলে যথাসময়ে উপস্থিত হয়ে মাহফিলে শরীক হওয়ার জন্য মহানগর বিএনপি, ২৭টি ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট শামীম সিদ্দিকী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.