সংবাদ বিজ্ঞপ্তি | ১৯ জানুয়ারী, ২০২০
বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সিলেট জেলার উদ্যোগে দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ জানুয়ারি) বিকেলে সিলেট নগরীর নয়াবাজার এলাকায় এক দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণের মাধ্যমে হতদরিদ্র, বৃদ্ধ ও ছিন্নমূল শিশুদের নিয়ে দিবসটি পালন করা হয়।
ড্যাব সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক ডা. মো. শাকিলুর রহমানের পরিচালনায় ও অধ্যাপক ডা. নাজমুল ইসলাম এর সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন ড্যাব সিলেট জেলার সহ-সভাপতি ডা. তৈয়মুর আলম খন্দকার, সাংগঠনিক সম্পাদক ডা. আহমদ নাফি, যুগ্ম সম্পাদক ডা. ফাহমিদুর রহমান, প্রকাশনা সম্পাদক ডা. আখলাকুর রহমান চৌধুরী, দপ্তর সম্পাদক ডা. রুসলান ইসলাম, প্রচার সম্পাদক ডা. সাউদ আল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ডা. সৈয়দ হাফিজুর রহমান, সহ-দপ্তর সম্পাদক ডা. আফজাল হোসেন। সদস্যবৃন্দের মধ্যে ছিলেন ডা. মেহেদী হাসান অনিক, ডা. রায়হানুল ইসলাম তুহিন, ডা. ওমর শরীফ তুহিন, ডা. আমিনুর রহমান ইমন, ডা. আব্দুল লতিফ প্রমুখ।