Sylhet Today 24 PRINT

বড়লেখায় সেলাই মেশিন বিতরণ

বড়লেখা প্রতিনিধি |  ২৭ জানুয়ারী, ২০২০

মৌলভীবাজারের বড়লেখায় ১৭ জন দুঃস্থ নারীকে প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে বেসরকারি সংস্থা জালালাবাদ ফাউন্ডেশনের উদ্যোগে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে এগুলো প্রদান করা হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ।

জালালাবাদ ফাউন্ডেশনের নির্বাহী প্রধান এনাম আহমদের সভাপতিত্বে ও সাংবাদিক আব্দুর রবের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, সাধারণ সম্পাদক ও এপিপি অ্যাডভোকেট গোপাল দত্ত, উপজেলা সাব-রেজিস্টার রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, অবসরপ্রাপ্ত সেনা সদস্য মুক্তিযোদ্ধা মঈন উদ্দিন, মাধবকুণ্ড খাসিয়া পুঞ্জির মন্ত্রী (হেডম্যান) ওয়ান বর লংডং গিরি, গণমাধ্যমকর্মী মোস্তফা উদ্দিন, সমাজসেবক ইমাম উদ্দিন, আওয়ামী লীগ নেতা অরূপ রতন চক্রবর্তী প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.