জকিগঞ্জ প্রতিনিধি | ২৭ জানুয়ারী, ২০২০
‘সুন্দর জীবনের জন্য স্কাউটিং’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জকিগঞ্জের গোলাম মোস্তফা চৌধুরী একাডেমীতে দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্স সমাপ্ত হয়েছে।
রোববার (২৬ জানুয়ারি) সকালে কোর্সের উদ্বোধন করেন উপজেলা স্কাউট সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার বিজন কুমার সিংহ।
সাধারণ সম্পাদক সিতাংশু বিশ্বাসের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কাউটের আঞ্চলিক উপ কমিশনার মাজেদ আহমদ চঞ্চল, জেলা সহ সভাপতি আবুল কালাম আজাদ, কোর্স লিডার স্বপন কুমার নাথ।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার নাজনীন সুলতানা।
সভাপতির বক্তব্য রাখেন গণিপুর কামালগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ উপজেলা স্কাউটের সহসভাপতি মো. আজির উদ্দিন।
কর্মশালায় প্রশিক্ষক ছিলেন কোর্স লিডার স্বপন কুমার নাথ, আব্দুল ওয়াদুদ। কর্মশালায় উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ৮৪জন শিক্ষক অংশ নেন। এ কোর্স সম্পন্নকারীরা আগামীতে ৬ দিনের মৌলিক প্রশিক্ষণে অংশ নেবেন।