কানাইঘাট প্রতিনিধি | ২৭ জানুয়ারী, ২০২০
সিলেটের কানাইঘাট উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ইউনাইটেড সোশ্যাল অর্গানাইজেশনের উদ্যোগে স্কুলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) তৃতীয় দিনের মতো পৌরসভার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
উল্লেখ্য কানাইঘাট পৌরসভার পাবলিক হাইস্কুল মাঠে ১ম দিনে ৬টি স্কুলে ১৩০ জন শিক্ষার্থী ও ২য় দিনে রামপুর পৌর প্রাথমিক বিদ্যালয় মাঠে ১টি স্কুলে ৫২ জন শিক্ষার্থী এবং ৩য় দিনে ঝিঙ্গাবাড়ী ইউপির ঢাকনাইল মডেল কিন্ডারগার্টেন মাঠে ৩টি স্কুলে ও ১টি মাদ্রাসায় ৩৮ জন শিক্ষার্থীদের হাতে খাতা, কলম, জ্যামিতি বক্স, রাবার, পেন্সিল ও কাটার তুলে দেওয়া হয়।
উল্লেখ্য কানাইঘাট উপজেলার ১০টি স্কুল ও ১টি মাদ্রাসায় খাতা, কলম, জ্যামিতি বক্স, রাবার, পেন্সিল, কাটার সহ মোট ২২০ জন কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।