Sylhet Today 24 PRINT

সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইচ্ছা পূরণ আবাসনের বনভোজন

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৭ জানুয়ারী, ২০২০

ইচ্ছা পূরণ সামাজিক সংগঠনের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের আশ্রয় কেন্দ্র ইচ্ছা পূরণ আবাসনের ১ম বর্ষপূর্তি উপলক্ষে একটি বনভোজন সম্পন্ন হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) লাক্কাতুরা চা বাগানে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে বিভিন্ন খেলাধুলা এবং পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ইচ্ছা পূরণ সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা রেশমা জান্নাতুল রুমা, সংগঠনের সদস্য জাহিদুল ইসলাম, মামুন আহমেদ, অকেয়া হক জেবু, শ্যামা জান্নাতুল রিনা, আরিয়ান আলিম, মাসুদুর রহমান মাসুদ, মোহাম্মদ আজিজ, অয়েস আহমেদ, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহেদা আক্তার সাথী, শাহ তানবীর,আবিদ খান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.