Sylhet Today 24 PRINT

চা শ্রমিকদের দাবি আদায়ে গোলটেবিল বৈঠক শুক্রবার

সংবাদ বিজ্ঞপ্তি |  ৩০ জানুয়ারী, ২০২০

চা শ্রমিকের দৈনিক মজুরি ন্যূনতম ৪’শ টাকা নির্ধারনসহ ন্যায্য মজুরি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে (৩১ জানুয়ারি)।

বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে শুক্রবার বিকাল ৩টায় চৌহাট্টা দরগা গেইটে মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণী-পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দিবেন।

বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলা শাখার পক্ষে লিটন কুমার মৃধা, রত্না বসাক, সন্দীপ রঞ্জন নায়েক, নিপা মোধি এক যুক্ত বিবৃতিতে শুক্রবারের গোলটেবিল বৈঠক সফল করার জন্য সকলের প্রতি আহবান জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.