Sylhet Today 24 PRINT

বড়লেখায় রক্তদান সংস্থার সদস্যদের মাঝে টি-শার্ট বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি  |  ০৫ ফেব্রুয়ারী, ২০২০

স্বেচ্ছাসেবী সংগঠন একতা রক্তদান সংস্থার সদস্যদের মাঝে টি-শার্ট বিতরণ করা হয়েছে। সংগঠনের ভাইস চেয়ারম্যান কাতার প্রবাসী মারুফ আহমদের উদ্যোগে এগুলো দেওয়া হয়। গত সোমবার (৩ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের কার্যালয়ে বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি তাজুল ইসলাম।

সংস্থার সদস্য মাসুম আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন। অন্যদের মাঝে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা গণমাধ্যমকর্মী সুলতান আহমদ খলিল, গণমাধ্যমকর্মী তপন কুমার দাস, ব্যবসায়ী জমির উদ্দিন, সমাজকর্মী তাহমিদ ঈশাদ রিপন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.