Sylhet Today 24 PRINT

নগরীতে ফেইস মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৫ ফেব্রুয়ারী, ২০২০

চীনে মহামারি আকার ধারণ করা করোনাভাইরাস সম্পর্কে সিলেট নগরীর মানুষকে সচেতন করতে ফেইস মাস্ক ও করোনাভাইরাস সম্পর্কিত সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ফেইস মাস্ক ও করোনা ভাইরাস সম্পর্কিত সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এই কার্যক্রমটি যৌথভাবে আয়োজন করে ক্লিন সিটি ও রোটার‍্যাক্ট ক্লাব অব সিলেট মিডটাউন।

এই সচেতনতামূলক কার্যক্রমটি ধারাবাহিক ভাবে সিলেটের গুরুত্বপূর্ণ পয়েন্টে করা হবে। মানুষদের মাঝে করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হল আয়োজকদের মূল উদ্দেশ্য।

উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন- রোটারিয়ান রাশেদুজ্জামান রাশেদ, এডিটর রোটারি ক্লাব অব সিলেট মিডটাউন, রোটার‍্যাক্ট নাজিব আহমদ অপু, সভাপতি রোটার‍্যাক্ট ক্লাব অব সিলেট মিডটাউন, রোটার‍্যাক্ট মিয়া মো. রুস্তম মাসুদ, সাবেক সভাপতি রোটার‍্যাক্ট ক্লাব অব সিলেট মিডটাউন, রোটার‍্যাক্ট আব্দুল মালেক রাশেদ, সাবেক সভাপতি রোটার‍্যাক্ট ক্লাব অব সিলেট মিডটাউন, রোটার‍্যাক্ট রিনা বেগম, রোটার‍্যাক্ট রায়হান, ক্লিন সিটির ম্যানেজমেন্ট কমিটি প্রধান নাজিব আহমদ, দপ্তরিক সম্পাদক পাবেল  আহমদ, আইটি হেড শহিদুজ্জামান সুজন, মিডিয়া সেক্টর হেড মুন্তাসির ওমর, সদস্য কামরুল ইসলাম, সালমান, নাহিন, রায়হান, মাঈনউদ্দিন, তারেক প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.