Sylhet Today 24 PRINT

রসময় স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনীর উদ্বোধন

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৭ ফেব্রুয়ারী, ২০২০

সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীর দু’দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় বিদ্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে এর উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী।

এছাড়া জাতীয় পতাকা ও পুনর্মিলনী পতাকা উত্তোলন করেন যথাক্রমে পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক আফসার আজিজ ও সদস্য সচিব ধীরাজ নন্দী চৌধুরী।

পরে মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে এক আনন্দ শোভাযাত্রা বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।

আনন্দ শোভাযাত্রায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আলম, প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক আফসার আজিজ ও সদস্য সচিব ধীরাজ নন্দী চৌধুরী, উদযাপন কমিটির সদস্যবৃন্দ, প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ অংশ গ্রহণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.