Sylhet Today 24 PRINT

জুড়ীতে আ’লীগ নেতা আয়াজ মিয়ার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

জুড়ী প্রতিনিধি |  ০৭ ফেব্রুয়ারী, ২০২০

মৌলভীবাজারের জুড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও পশ্চিম জুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং ভবানীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আয়াজ মিয়া মারা গেছেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে বিকাল সাড়ে চারটায় জুড়ী বাসষ্ট্যান্ড জামে মসজিদে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।

এদিকে জুড়ী উপজেলা আওয়ামী লীগের এ নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন আহমদ, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, জুড়ী উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা বদরুল হোসেন, সাধারণ সম্পাদক মাসুক আহমদ, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য এডভোকেট সিরাজুল ইসলাম, জায়ফর নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.