Sylhet Today 24 PRINT

মুহিবুর রহমান একাডেমির পিঠা উৎসব উদ্বোধন

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৮ ফেব্রুয়ারী, ২০২০

সিলেট নগরীর দরগা মহল্লার পায়রা এলাকায় মুহিবুর রহমান একাডেমির উদ্যোগে পিঠা উৎসব-২০২০ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে একাডেমির প্রাঙ্গণে ফিতা কেটে পিঠা উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মুহিবুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ মুহিবুর রহমান।

এসময় তিনি বলেন, কর্মমুখী শিক্ষা গ্রহণের পর চাকরির জন্যে অপেক্ষা করতে হয় না। বেকারত্ব যে কোনো দেশের জন্যে অভিশাপ এবং মারাত্মক অর্থনৈতিক সমস্যা। এ শিক্ষা বেকারত্বের নিদারুণ অভিশাপ থেকে দেশকে মুক্ত করে। দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও দারিদ্র্যবিমোচনে সক্রিয় ভূমিকা রাখে। রুজি-রোজগারের পথ খুলে দেয় এবং নতুন নতুন কর্মসংস্থানের পথ দেখায়।

মুহিবুর রহমান একাডেমির প্রিন্সিপাল মোহাম্মদ শামছ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাডেমির রেক্টর সালমা খানম চৌধুরী, ভাইস প্রিন্সিপাল ইমদাদ উদ্দিন।

একাডেমির ইংরেজি প্রভাষক সাইয়্যিদ শাহীন ও  শিক্ষক ফাতেমা ফরিদ বীথির যৌথ পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন একাডেমির শিক্ষক আব্দুশ শাহীদ চৌধুরী জিয়া, খন্দকার শামসুল আরিফিন, মোহাম্মদ মিজানুর রহমান, মোহাম্মদ রজিউর রহমান, জলি দে, সৈয়দা সাবেরা খাতুন, রাসেল আহমদ, নিউমার মজুমদার, আমাতুর রহমান, জসিম উদ্দিন, শেখ রুহেল, মারুফা আক্তার, ফারহানা খান মুনা, রাখি পাল, চন্দ্রা পাল।

পিঠা উৎসবে ২৭টি স্টল রয়েছে। মুহিবুর রহমান ফাউন্ডেশন পরিচালিত সিলেট কমার্স কলেজ ও সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ, ইডেন গার্ডেন স্কুল ও কলেজের স্টল রয়েছে। উৎসবে গান পরিবেশন করেন মুহিবুর রহমান, মোহাম্মদ শামছ উদ্দিন, আবৃত্তি করেন ইমদাদ উদ্দিন।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.