Sylhet Today 24 PRINT

অধ্যাপক মোহন চন্দ্র দেব আর নেই

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৯ ফেব্রুয়ারী, ২০২০

মৌলভীবাজারের কমলগঞ্জ সরকারি গণ-মহাবিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও মৌলভীবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি অধ্যাপক মোহন চন্দ্র দেব আর নেই।

রোববার (৯ ফেব্রুয়ারি) ভোর ৬ টায় বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

সোমবার বেলা ১টায় ভানুগাছ বাজারস্থ কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ি প্রাঙ্গণে প্রয়াত মোহন চন্দ্র দেবের মরদেহে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের কমলগঞ্জ পৌর মহাশ্মাশানঘাটে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হয়।

অধ্যাপক মোহন চন্দ্র দেবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, কমলগঞ্জ গণমাহাবিদ্যালয়ের অধ্যক্ষ কামরুজ্জামান মিঞা, জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ি, কমলগঞ্জ পৌর বাজার বণিক কল্যাণ সমিতি, লোকনাথ সেবা সংঘ, সুজন, কমলগঞ্জ প্রেসক্লাব, সাংবাদিক সমিতিসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.