Sylhet Today 24 PRINT

৯ম বিভাগীয় নূপুর সংগীত তারকা বাচাই ৬ মার্চ

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৯ ফেব্রুয়ারী, ২০২০

সিলেটে ৯ম বিভাগীয় নূপুর সংগীত তারকা প্রতিযোগিতা’২০ এর তারকা বাচাই আগামী ৬ মার্চ  (শুক্রবার) সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

ওস্তাদ হোসেইন আলী প্রতিষ্ঠিত সিলেট নূপুর সংগীতালয়ের উদ্যোগে সকাল ৯টা হতে দিনব্যাপী এ সংগীত তারকা প্রতিযোগিতায় সিলেটের যে কোনো ব্যক্তি বয়স সাপেক্ষে অংশ গ্রহণ করতে পারবেন।

প্রত্যেক তারকা প্রতিযোগীকে প্রথমে নিজ পছন্দ থেকে একটি গান এবং পরে বিচারক প্যানেলের মধ্য থেকে যে কোনো বিষয়ের উপর একটি গান বাদ্যযন্ত্র ছাড়া শুধু কণ্ঠ দিয়ে গাইতে হবে।

তারকা প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী প্রার্থীদেরকে আগামী ৫ই মার্চের মধ্যে সিলেট নূপুর সংগীতালয়ের অস্থায়ী কার্যালয় কেওয়াপাড়াস্থ শ্রীহট্ট সংস্কৃত কলেজ মোবাইল ০১৭৩৭৪০৯৫৫৫ এই ঠিকানায় রেজিষ্ট্রেশন করতে বলা হয়েছে। অথবা সংগীতালয়ের পরিচালক তুহিন আহমেদ মোবাইল ০১৭১৮১১০২২০ এই নাম্বারে রেজিস্ট্রেশন  করতে পারবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.