Sylhet Today 24 PRINT

বিশ্ব বেতার দিবসে সিলেটে তিন দিনব্যাপী কর্মসূচী

সিলেটটুডে ডেস্ক |  ১২ ফেব্রুয়ারী, ২০২০

১৩ ফেব্রুয়ারি বিশ্ব বেতার দিবসে সিলেটে তিন দিনব্যাপী কর্মসূচী গ্রহণ করা হয়েছে। তিন দিনব্যাপী কর্মসূচীতে রয়েছে আলোকসজ্জা, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা।

র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ।

এবারে দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘বেতার ও বৈচিত্র্য’। প্রতিপাদ্যের উপর বিকেল সাড়ে চারটায় একটি বিশেষ আলোচনা অনুষ্ঠান প্রচার করবে। এছাড়া দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হবে।

বাংলাদেশ বেতার, সিলেট কেন্দ্র বিশ্ব বেতার দিবস উপলক্ষে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের পক্ষ থেকে সকল শিল্পী, কলাকুশলী, গীতিকার, সুরকার, শ্রোতা ও বেতারের অনুষ্ঠানে অংশগ্রহণকারী সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.