Sylhet Today 24 PRINT

হেমচন্দ্র ভট্টাচার্য স্মারকগ্রন্থ ‘অনির্বাণ’র প্রকাশনা অনুষ্ঠান বৃহস্পতিবার

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৯ ফেব্রুয়ারী, ২০২০

সিলেটের সাংস্কৃতিক অঙ্গনের প্রবীণ ব্যক্তিত্ব সম্মিলিত নাট্য পরিষদের প্রতিষ্ঠাতা প্রধান পরিচালক প্রয়াত হেমচন্দ্র ভট্টাচার্যরে বর্ণাঢ্য জীবন ও কর্ম নিয়ে স্মারকগ্রন্থ ‘অনির্বাণ’র প্রকাশনা অনুষ্ঠান হবে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি)।

সন্ধ্যা ৬টায় রিকাবীবাজার কবি নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে স্মারকগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান।

সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট’র আয়োজনে সিলেটের সাংস্কৃতিক আন্দোলনের এই পুরোধা ব্যক্তিত্ব সিলেটের সর্বস্তরের সংস্কৃতিকর্মী, সাহিত্য কর্মীদের কাছে অত্যন্ত শ্রদ্ধা ও ভালবাসার প্রিয় মানুষ ছিলেন। হেমচন্দ্র ভট্টাচার্য সম্মিলিত সাংস্কৃতিক জোট ও সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট’র প্রতিষ্ঠাকালীন অন্যতম সংগঠক ও নীতি-নির্ধারক ছিলেন।

স্মারকগ্রন্থের সম্পাদক সাংবাদিক অপূর্ব শর্মা ও আবৃত্তিশিল্পী মুনিরা পারভীন।

মোড়ক উন্মোচক অনুষ্ঠানে সিলেটের সর্বস্তরের সাহিত্য-সংস্কৃতিকর্মীসহ সুধীজনদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমেদ চৌধুরী মিশু ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.