Sylhet Today 24 PRINT

ইফতাদ চৌধুরী প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন চন্দরপুর সিক্সার্স

সিলেটটুডে ডেস্ক |  ২১ ফেব্রুয়ারী, ২০২০

সিলেটের বিয়ানীবাজারে প্রথম ইফতাদ চৌধুরী প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছে চন্দরপুর সিক্সার্স।

শুক্রবার দুপুরে উপজেলার আলীনগর চন্দরপুর মাঠে অনুষ্ঠিত ফাইনালে চন্দরপুর সিক্সার্স ৩৯ রানে উত্তরগ্রাম সুপারকিংকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

তিন দলের মধ্যে রাউন্ড রবিন লিগের মাধ্যমে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের অপর দল ছিল লিজেন্ড অব চন্দরপুর।

ফাইনালে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে চন্দরপুর সিক্সার্স নির্ধারিত ১২ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪২ রান সংগ্রহ করে। দলের পক্ষে রুহুল সর্বোচ্চ ৩২ রান সংগ্রহ করেন। এছাড়া শাকিল করেন ২৫ রান।

১৪৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উত্তরগ্রাম সুপারকিং নির্ধারিত ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১০৩ রান সংগ্রহ করে। সিক্সার্সের জিবু ৬ উইকেট নিয়ে ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একেএম কিবরিয়া, মুরশেদ আহমদ পলু, আহমেদ সুফিয়ান, সাদ উদ্দিন, কাওসার আহমদ সামু, ইফতাদ চৌধুরী উপস্থিত থেকে বিজয়ী-বিজিতদের মধ্যে ক্রেস্ট ও ট্রফি বিতরণ করেন। ফাইনালে আম্পায়ার ছিলেন উজ্জল ও জামিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.