Sylhet Today 24 PRINT

পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

সিলেটটুডে ডেস্ক |  ২৯ ফেব্রুয়ারী, ২০২০

পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠানের উদ্বোধন করেন সিলেট রেঞ্জের ডিআইজি মো. কামরুল আহসান।

পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ও পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি গোলাম কিবরিয়া।

এসময় তিনি বলেন, খেলাধুলা মানুষের দেহ ও মনকে সতেজ রাখে। প্রতিটি ছাত্রকে তার দেহ ও মনকে সতেজ রাখতে হলে পড়ালেখার পাশাপাশি খেলাধুলার প্রয়োজন।

এসময় পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ছাত্রছাত্রীদের মধ্যে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) পরিতোষ ঘোষ, উপ পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) তোফায়েল আহমেদ, কলামিস্ট আফতাব উদ্দিন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.