Sylhet Today 24 PRINT

জাতীয় বীমা দিবসে তাহিরপুরে র‍্যালি

তাহিরপুর প্রতিনিধি |  ০১ মার্চ, ২০২০

জাতীয় বীমা দিবসে তাহিরপুর উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী, সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা রায়হানুল হক, সহকারী মাধ্যমিক কর্মকর্তা রমাকান্ত দেবনাথ, উপ সহকারী প্রকৌশলী সুব্রত দাস প্রমুখ।

র‍্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশ নেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.