Sylhet Today 24 PRINT

দিরাইয়ে উপজেলা পরিষদের ক্রীড়া সামগ্রী বিতরণ

দিরাই প্রতিনিধি |  ০৩ মার্চ, ২০২০

দিরাই উপজেলার বিভিন্ন যুব সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানে উন্নতমানের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদের অর্থায়নে এ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী।

উপজেলা পরিষদের সিএ ফখরুল আমিন চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট রিপা সিনহা, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি বিশ্বজিৎ চৌধুরী, চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিধা সিন্ধু তালুকদার, দিরাই অনলাইন প্রেসক্লাব সভাপতি মুজাহিদুল ইসলাম সর্দার।

পরে বিভিন্ন সংগঠনের অধিনায়কদের মাঝে ক্রীড়া সামগ্রী তুলে দেন অতিথিরা। এছাড়াও শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.