Sylhet Today 24 PRINT

বীর মুক্তিযোদ্ধা ছাদ মিয়া মারা গেছেন

সংবাদ বিজ্ঞপ্তি |  ১১ মার্চ, ২০২০

বীর মুক্তিযোদ্ধা হাজী ছাদ মিয়া মারা গেছেন। বুধবার (১১ মার্চ) সকাল ১১ টায় চিকিৎসারত অবস্থায় নগরীর জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

মৃত্যুকালে স্ত্রী, ৫ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। বীরমুক্তিযুদ্ধা হাজী ছাদ মিয়ার প্রথম জানাযা বাদ মাগরিব আখালিয়া ঘাট মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় জানাযা বাদ এশা দরগা মসজিদে অনুষ্ঠিত হবে

তৃতীয় জানাজা বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১ টায় রাষ্ট্রীয় সম্মাননার পর বাগেরকোনা জামে মসজিদে (ছয়হারা, মওগাও) পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে নিশ্চিত করেছেন মরহুমের শ্যালক হাজী আছন মিয়া।

বীর মুক্তিযুদ্ধা হাজী ছাদ মিয়ার মৃত্যুতে বিভিন্ন মহলের নেতৃবৃন্দরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.