Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে ৬ দিনব্যাপী জলপাই আর্ট ক্যাম্প শুরু

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ১৫ মার্চ, ২০২০

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুরু হয়েছে ৬ দিনব্যাপী জলপাই আর্ট ক্যাম্প। রোববার (১৫ মার্চ) সন্ধ্যা থেকে শ্রীমঙ্গলের সিরাজনগর গ্রামে ভূঁইয়াবাড়িতে আর্ট ক্যাম্পের উদ্বোধন করেন চারুকলা শিক্ষক মিহির ভৌমিক।

সময় তিনি বলেন, যেই সময়ে এখানে আর্ট ক্যাম্প হচ্ছে সেই সময়ে সমাজে অনেক সংকীর্ণতা ধরে রেখেছে এর উত্তরণের পথ শিল্প চর্চার মাধ্যমে গড়ে তুলতে হবে।

চারুকলা শিক্ষক বকুল রায়ের সভাপতিত্বে সাহিত্যের ছোট কাগজ জলপাই সম্পাদক কবি জাবেদ ভূঁইয়ার সঞ্চালনায় এতে অতিথির বক্তব্য রাখেন নাট্য অভিনেতা আসম সালেহ সোহেল, ইউকে বাংলা প্রেসক্লাব লন্ডনের সাধারণ সম্পাদক মুনজের আহমদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম ও চিত্রশিল্পী রাজিব মাহবুব।

এতে স্বাগত বক্তব্য রাখেন কবি কাজী বর্ণাঢ্য।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.