Sylhet Today 24 PRINT

চীন থেকে ফিরলেন হুয়াই সিডস ফর দি ফিউচার বিজয়ীরা

সিলেটটুডে ডেস্ক |  ২৮ সেপ্টেম্বর, ২০১৫

হুয়াই সিডস ফর দি ফিউচার প্রতিযোগিতার বিজয়ীরা চীন থেকে দুই সপ্তাহের প্রশিক্ষণ কর্মসূচী শেষে সম্প্রতি দেশে প্রত্যাবর্তন করেছে।

'হুয়াই' প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর নয়জন বিজয়ী গত ৫ থেকে ১৯ সেপ্টেম্বর চীনে এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

চীনে দুই সপ্তাহ অবস্থানকালে শিক্ষার্থীরা বিভিন্ন নলেজ শেয়ারিং এবং শিক্ষামূলক সেশনে অংশগ্রহণ করেন। প্রথমে তারা বেইজিং ল্যাক্সগুয়েজ এন্ড কালচারাল ইউনিভার্সিটিতে ভাষা শিক্ষা ও সাংস্কৃতিক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

দ্বিতীয় সপ্তাহে শিক্ষার্থীরা শেনজেনে অবস্থিত হুয়াইর প্রধান কার্যালয়ে সর্বশেষ আইসিটি প্রযুক্তি সম্পর্কে জ্ঞান লাভ করেন।

বাংলাদেশের শিক্ষার্থীরা বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহণ করেন এবং বিদেশী শিক্ষার্থীদের সাথে ভাব বিনিময়ের সুযোগ পান।

নলেজ শেয়ারিং এবং শিক্ষামূলক সেশনে অংশগ্রণ করার পর শিক্ষার্থীদের একটি পরীক্ষা নেয়া হয় যার মাধ্যমে চীনে প্রশিক্ষণকালে অর্জিত জ্ঞানের পরীক্ষা হয় এবং তাদেরকে একটি সম্মাননামূলক সনদ দেওয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.