Sylhet Today 24 PRINT

সিলেট মহানগর আওয়ামী লীগের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান স্থগিত

সিলেটটুডে ডেস্ক |  ২৪ মার্চ, ২০২০

করেনাভাইরাস থেকে জনগনকে নিরাপদ রাখতে জাতীয় নির্দেশনার আলোকে সিলেট মহানগর আওয়ামী লীগের স্বাধীনতা দিবসের সকল অনুষ্ঠান ও সাংগঠনিক কার্যক্রম স্হগিত করা হয়েছে।

বাংলাদেশসহ বিশ্বব্যাপী এ ভাইরাসের মহামারির কারণে জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিলেট আওয়ামীলীগের নেতা-কর্মীসহ আপাময় জনসাধারনকে ব্যক্তিগত ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত রাখতে নিজ নিজ গৃহে অবস্থান করার জন্যে এবং তৃণমূলের নেতাকর্মীদের নিরাপদে থেকে করোনাভাইরাস সম্পর্কে জনগণকে সচেতন করার আহবান জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.