Sylhet Today 24 PRINT

শ্রীশ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠের অনুষ্ঠান স্থগিত

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৪ মার্চ, ২০২০

করোনাভাইরাস প্রতিরোধে দক্ষিণ সুরমাস্থ জৈনপুরে শ্রীশ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মহাপীঠের কার্যনির্বাহী কমিটির সভাপতি শিবব্রত ভৌমিক চন্দন ও সাধারণ সম্পাদক জনার্দন চক্রবর্তী মিন্টু এ সিদ্ধান্ত জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩১ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত মহাপীঠের বাৎসরিক পূজার অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। কিন্তু দেশব্যাপী করোনাভাইরাস সংক্রমণের কারণে জনসমাগম এড়ানোর লক্ষ্যে ‘নিয়ম মাফিক পূজা’ হবে। তবে অন্যান্য যাবতীয় অনুষ্ঠানাদি বাতিল করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.