Sylhet Today 24 PRINT

নয়াসড়ক ক্রীড়া সংস্থার ফ্রি মাস্ক ও সাবান বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৪ মার্চ, ২০২০

করোনাভাইরাস প্রতিরোধে নয়াসড়ক ক্রীড়া সংস্থার উদ্যোগে ফ্রি মাস্ক, সাবান ও লিফলেট বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) সিলেট নগরীর নয়াসড়ক এলাকায় বিকেলে সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট, মাস্ক ও সাবান বিতরণ করেন সংগঠনের নেতৃবৃন্দ।

এতে প্রধান অতিথি ছিলেন, ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নয়াসড়ক জামে মসজিদের মোতোয়ালি আব্দুল মালিক রাজা। বিশেষ অতিথি ছিলেন, সিলেট মহানগর যুবলীগ নেতা ফাইয়াজ খান সলিট, সমাজসেবা ও  ব্যবসায়ী সেহনাজুর রহমান সেহনাজ, ১৬নং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আওলাদ হোসেন, মহানগর ছাত্রলীগের সাবেক প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক কমিটির সদস্য রায়হানুল ইসলাম রনি, নয়াসড়ক ক্রীড়া সংস্থার সভাপতি মতিউর রহমান শিমুল, সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম সনি।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নয়াসড়ক ক্রীড়া সংস্থার সহ সভাপতি নাজিম উদ্দিন, সায়মন আহমদ, সোহেল আহমদ, আজিজুল আমিন রাজু, সায়েদ আহমদ, শাহীন আহমদ, রুজেল আহমদ, শাহাদত উল্লাহ আবি, অভি আহমদ, সাঈদ খান, মিনহাজুর রহমান রাহি, রুবেল আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.