Sylhet Today 24 PRINT

শ্রুতি সিলেটের ২৫ মার্চের অনুষ্ঠান স্থগিত

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৪ মার্চ, ২০২০

দেশে করোনাভাইরাস সংক্রমণের কারণে শ্রুতি সিলেটের প্রতি বছরের আয়োজন ২৫ মার্চ কালরাত্রি স্মরণে ‘আঁধার ভেঙে আসুক আলো’ অনুষ্ঠান স্থগিত ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার ( ২৪ মার্চ) শ্রুতি সিলেটের সদস্য সচিব সুকান্ত গুপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ ও বাংলাদেশে করোনাভাইরাসের কারণে শ্রুতি সিলেটের মার্চ মাসের সকল কার্যক্রম এবং ৪ এপ্রিল ২০২০ পর্যন্ত নিয়মিত শ্রেণী কার্যক্রম স্থগিত করা হয়েছে। এছাড়াও করোনাভাইরাস সংক্রমণ রোধে সকল শ্রুতি সদস্যদের স্ব স্ব অবস্থান থেকে সতর্ক হয়ে সমাজকে সচেতন করার অনুরোধ জানানো যাচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.