Sylhet Today 24 PRINT

প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে পুলিশি হামলার নিন্দা বাসদের

সিলেটটুডে ডেস্ক |  ৩০ সেপ্টেম্বর, ২০১৫

ঢাকায় প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে পুলিশি হামলার বিচার ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সাধারণ সম্পাদক স্নেহাদ্রী চক্রবর্তী রিন্টুসহ সকল নেতাকর্মীর মুক্তি দাবি করে এক বিবৃতিতে বাসদ (মার্কসবাদী) সিলেট জেলা শাখার আহ্বায়ক  কমরেড উজ্জ্বল রায় বলেন, ‘মেডিকেলে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নৈতিক আন্দোলনে পুলিশি হামলা অত্যন্ত নিন্দনীয়।

প্রশ্নপত্র ফাঁস করে শিক্ষা ধ্বংসের চক্রান্ত যারা করছে পুলিশ তাদের কিছু না করে যারা এর প্রতিবাদ করছে তাদের উপর হামলা করছে। এছাড়াও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মিছিলেও হামলা করে সংগঠনের ২০ নেতাকর্মীকে গ্রেফতার করে নির্যাতন করেছে পুলিশ। অবিলম্বে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মিছিলে ও সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশি হামলা ও নির্যাতনের বিচার এবং ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক স্নেহাদ্রী চক্রবর্তী রিন্টুসহ সকল নেতাকর্মীর মুক্তির দাবি জানাই।”   

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.