সংবাদ বিজ্ঞপ্তি | ০৯ এপ্রিল, ২০২০
সিলেটের ওসমানীনগরে যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরীর উদ্যোগে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) গত কয়েকদিনের ধারাবাহিকতায় এ ত্রাণ বিতরণ করা হয়।
গত ১৪ দিন ধরে অঘোষিত লকডাউনে থাকা নিজের এলাকার নিম্ন আয়ের পরিবহন শ্রমিক, দিনমজুরসহ ৩ শতাধিক পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন তিনি।
বর্তমানে লন্ডনে হোম কোয়ারেন্টিনে থাকা যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী ওসমানীনগর ও বিশ্বনাথের নিম্ন আয়ের মানুষদের জন্য ১০০ বস্তা চাল বরাদ্দ দিয়েছেন বলে জানিয়েছেন সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ।
এদিকে, দেশের এই পরিস্থিতিতে সমাজের নিম্নআয়ের মানুষের পাশের দাঁড়ানোর আহবান জানিয়ে আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, আমি নিজে হোম কোয়ারেন্টিনে, তারপরও দেশের কথা, দেশের মানুষের কথা এক মুহূর্তের জন্য ভুলতে পারছিনা। তিনি সমাজের বিত্তবানদের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর আহবান জানান।